হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন।

রবিবার রাতে উপজেলার জাহাজমারা-নিঝুম দ্বীপ সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাজমারা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সুখচর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. নাহিদ (১৮) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে রাজিব উদ্দিন (১৮)। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মারা যান।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।