শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী করোনায় আক্রান্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনা আক্রান্ত। আজ সোমবার বিকেলে করোনা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছেন তিনি। এরপর থেকে বাসাতেই আইসোলেশনে রয়েছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সোমবার বিকেলে নবান্ন উৎসবের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতার সময় এ তথ্য জানান।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছও দেশ রূপান্তরকে তথ্যটি নিশ্চিত করেছেন।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, উনার শারীরিক অবস্থা ভালো রয়েছে। করোনার তেমন উপসর্গও নেই। মহামান্য রাষ্ট্রপতির একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য তিনি করোনা পরীক্ষা করতে নমুনা দিয়েছিলেন। বিকেলে রেজাল্ট হাতে পেয়েছেন এবং জেনেছেন করোনা পজিটিভ। এর পর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন।