দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হলো। শাবান মাহমুদ বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব।