পঞ্চম অধ্যায়
প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
বহুনির্বাচনী
১. প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
ক. রেয়ন খ. রেশমি
গ. মসলিন ঘ. পশমি
২. প্রাচীন বাংলার অর্থনীতিকে কৃষিনির্ভর বলা হয়, কেননা এ সময়ে
i. বাংলার প্রধান ফসল ছিল ধান
ii. ইক্ষু, তুলা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল
iii. প্রধান অর্থকরী ফসল ছিল পাট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. ii ও iii ঘ. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
কবিতা গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সঙ্গে কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার পরিদর্শনে যায়। সেখানে গিয়ে লক্ষ করে যে, বিহারের মাঝখানে উঁচু ঢিবির ওপর কেন্দ্রীয় মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুদের জন্য অসংখ্য কক্ষ, দেয়ালে টেরাকাটা অঙ্কন। সবকিছু মিলিয়ে অপূর্ব প্রাচীন নিদর্শন।
৩. কবিতার দেখা প্রাচীন নিদর্শনের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাচীন বাংলার কোন নিদর্শনের মিল খুঁজে পাওয়া যায়?
ক. ঢাকার আশরাফপুরের
খ. চট্টগ্রামের ঝেওয়ারির
গ. নওগাঁর পাহাড়পুরের
ঘ. বাঁকুড়ার বহুলাড়ার
৪. উক্ত প্রাচীন নিদর্শন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়
i. বৌদ্ধদের নির্মিত ii. জ্ঞান সাধনার স্থান
iii. দেশে-বিদেশে যথেষ্ট খ্যাতি রয়েছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. আর্যধর্মের বিবর্তন নিচের কোনটির প্রভাব?
ক. আন্তর্জাতিক ধর্ম বিশ্বাস
খ. স্থানীয় ধর্ম বিশ্বাস
গ. ঋষিদের ধর্ম বিশ্বাস
ঘ. জনসাধারণের ধর্ম বিশ্বাস
৬. পাল শাসনের আমলেও কোন ধর্মের প্রভাব অটুট ছিল?
ক. সনাতন ধর্মের খ. বৈদিক ধর্মের
গ. ইসলাম ধর্মের ঘ. জৈন ধর্মের
৭. প্রাচীন বাংলার শিল্পকলা ধ্বংস হওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. নানাবিধ কারণ খ. রুচিবোধের পরিবর্তন
গ. যুগের পরিবর্তন ঘ. সময়ের পরিবর্তন
৮. প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দির হিসেবে ধারণা করা হয় নিচের কোনটিকে?
ক. বরাকরের মন্দির খ. বৌদ্ধ মন্দির
গ. রাম মন্দির ঘ. শিব মন্দির
৯. গুপ্তযুগের মূর্তিগুলো কেমন ছিল?
ক. কদর্য খ. উন্নত মানের
গ. কদাকার ঘ. নিম্নমানের
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও
আমাদের খুব পরিচিত ‘ক’ নামক অঞ্চলে উৎপাদিত পণ্য বিদেশে খুব সমাদৃত ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে এবং বর্তমানে তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
১০. ‘ক’ নামক অঞ্চলের সঙ্গে কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে?
ক. মালদহ খ. উড়িষ্যা
গ. বাংলা ঘ. বিহার
১১. উদ্দীপকে আলোচিত বিষয়টি যার পরিচায়ক
i. মসলিম শাড়ি ii. জামদানি শাড়ি
iii. রেশমি শাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. বঙ্গে প্রাচুর্য ছিল
i. কৃষিকাজের ii. প্রাকৃতিক দ্রব্যের
iii. শিল্প দ্রব্যের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. প্রাচীন বাংলায় আমোদ-প্রমোদের ব্যবস্থা ছিল কেমন?
ক. প্রচুর খ. অল্প
গ. সামান্য ঘ. নামমাত্র
১৪. নিচের কোন যুগটিকে পাল যুগের শিল্পকলা হিসেবে সমর্থন করা যায়?
ক. নবম- দ্বাদশ শতক খ. নবম-ত্রয়োদশ শতক
গ. নবম- চতুর্দশ শতক ঘ. নবম-পঞ্চদশ শতক
১৫. প্রাচীন বাংলার শিল্পীরা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন নিচের কোন ক্ষেত্রে?
ক. গান গাওয়াতে খ. সাহিত্য রচনায়
গ. রেখার সাহায্যে চিত্রাঙ্কনে ঘ. ছবি আঁকায়
উত্তর
১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ
(বাকি অংশ আগামীকাল)