স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালকের করোনায় মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী সিভিল সার্জন ডা. ইউনুস আলী (৭৫) মঙ্গলবার ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগে ভুগতেছিলেন। করোনা পজেটিভ সনাক্ত হলে গত ৪ নভেম্বর এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। 

মঙ্গলবার রাত সাড়ে ৮ পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে পার্বতীপুর-ফুলবাড়ী নির্বাচনী এলাকার সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, পার্বতীপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক,  পৌর আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল সানী গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।