চবির ৫৫তম জন্মদিন আজ

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশের দক্ষিণ-অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৫তম জন্মদিন আজ। পাহাড়ঘেরা ক্যাম্পাসটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে মাত্র ৮ জন শিক্ষক,  একটি অনুষদে চারটি বিভাগ (বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি) ও ২০৪ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে।

এরপর দেখতে দেখতে কেটে গেছে চুয়ান্নটি বছর। এর মধ্যে পাহাড়ি ও সমতল ভূমি মিলিয়ে ২১০০ একর ভূমিতে অবস্থিত প্রতিষ্ঠানটির অনেক কিছুই বদলে গেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫১টি বিভাগ ও সাতটি ইনস্টিটিউটে রয়েছে প্রায় ২৮ হাজারের বেশি শিক্ষার্থী। রয়েছে মোট ছয়টি গবেষণা কেন্দ্র। প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজন হাতে নেয় চবি প্রশাসন। তবে এবছর করোনা মহামারীর কারণে বড় পরিসরে কোনো কর্মসূচি হাতে নেয়নি কর্র্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান বলেন, এবারের বিশ^বিদ্যালয় দিবস উপলক্ষে সীমিত পরীসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।