ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজ এবং আরসিই গ্রেটার ঢাকার যৌথ উদ্যেগে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘করোনা মহামারীকালে খাদ্য নিরাপত্তা ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনার’ ওপর ই-সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন জুয়েনা আজিজ, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়; বিশেষ অতিথি থাকবেন ড. ক্রিস্টোফার জনসন, টিম লিডার এনআরএম, এফএও এবং সম্মানিত অতিথি থাকবেন অধ্যাপক ড. জিনাইদা ফাদিভা, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপান। সেমিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. আব্দুর রব, উপাচার্য, আইইউবিএটি। বিজ্ঞপ্তি