দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের দুই কর্মকর্তাকে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অবসরের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মো. মাসুদ মিয়ার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তিতে সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাকে অবসর প্রদান করা হয়েছে। একই আদেশে বলা হয়েছে- পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মুহাম্মদ লোকমান হাকিমকেও অবসরে পাঠানো হয়েছে।