হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুজনসহ তিন আসামি গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুজনসহ পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিলির বিশাপাড়া গ্রামের মাসুদ রানা (৪০), পলাতক আসামি গুমড়া গ্রামের মাফিয়ার রহমান (৩৫), সাজাপ্রাপ্ত আসামি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেবগ্রামের হাসান মিয়া (২০)।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল বুধবার সকালে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।