চাকরি

বাংলাদেশ কৃষি গবেষণা অ্যান্ডাওমেন্ট

ট্রাস্ট (বিকেজিইটি)

পদ ও যোগ্যতা : সচিব ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। এমবিএ, সিএ অথবা সিএমএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস পরিচালনায় ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৭ ডিসেম্বরে বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। ৭ ডিসেম্বরে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং  সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

http://bkget.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৭ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bkget.gov.bd) এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : বাংলাদেশ কৃষি গবেষণা অ্যান্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি), এ আই সি ভবন,  (৩য় তলা), বি এ আর সি ক্যাম্পাস, ফার্মগেট, ঢাকা। 

সূত্র : ইত্তেফাক, ৬ নভেম্বর, পৃষ্ঠা ৪

গণপূর্ত অধিদপ্তর

পদ ও যোগ্যতা : সহকারী ইলেকট্রিশিয়ান ৫ জন। এসএসসি বা সমমানের পাশ এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস। ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা।

পাম্প হেলপার ২ জন। অষ্টম বা জেএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

ইলেকট্রিক্যাল হেলপার ৭ জন। অষ্টম বা জেএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট কাজে বাংলাদেশ বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড থেকে গ শ্রেণির লাইসেন্সপ্রাপ্ত।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

অফিস সহায়ক ১১৭ জন। এসএসসি বা সমমান পাস।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

নিরাপত্তা প্রহরী ৩০ জন। অষ্টম বা সমমান পাস।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

মালী ৮ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://pwd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.pwd.gov.bd এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : প্রধান প্রকৌশলীর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সংস্থাপন শাখা-৪, পূর্ত ভবন, সেগুন বাগিচা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৬ নভেম্বর, পৃষ্ঠা ১৫

গ্রন্থনা : আনিকা তাহসিন