বাড্ডায় ‘গোল্ডেন মনিরের’ বাসায় র‌্যাবের অভিযান

রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শুক্রবার মধ্যরাত থেকে এ অভিযান শুরু করে র‍্যাব।

অভিযান শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযান সূত্রে জানা গেছে, তার বাড়ির ছয় তলা থেকে দেশি-বিদেশ মুদ্রা, স্বর্ণ ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।