মোবাইল ইন্টারনেট ব্যবহার করার জন্য নিজের ভাইকে মেরে ফেলেছে ভারতের এক যুবক।
রাজস্থানের যোধপুরের ২৩ বছরের ওই যুবক কুপিয়ে তার ভাইকে খুন করে। মোবাইল ডেটা দিয়ে গেম খেলছিল তার ভাই। গেম খেলতে গিয়ে শেষ হয়ে যায় ডেটা। এর পর নিজের মোবাইল ব্যবহার করতে এসে ২৩ বছরের যুবক দেখে ইন্টারনেট ডেটা শেষ। তখন ভাইয়ের কাছে জানতে চায়, সে ব্যবহার করেছে কি না!
প্রথমে অস্বীকার করলেও পরে ভাই মেনে নেয় সে গেম খেলছিল। সেটি শুনেই মাথা গরম হয়ে যায় যুবকের। ভাইকে সে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বাড়িতে এসে পরিবারের বাকি সদস্যরা মৃত পায় এক ছেলেকে। তখন তারা জানতে চায় কি হয়েছে? সে সময় ওই যুবক স্বীকার করে নেয়, রাগের মাথায় সে ভাইকে খুন করেছে।
যোধপুর পুলিশ জানিয়েছে, থানায় ওই যুবক খুনের কথা স্বীকার করে নিয়েছে। উপযুক্ত শাস্তি হবে তার। তবে তার আগে ওই যুবকের মানসিক অবস্থাও খতিয়ে দেখা হবে।