সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মাস্ক ব্যবহার না করায় এ সময় ৩৩ জনকে জরিমানা করা হয়। বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার অভিযান পরিচালনা করেন। এ সময় সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করেন। মাস্ক ছাড়া চলাচলকারী ৩৩ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন এবং মাস্কবিহীন চলাচলকারীদের প্রশাসনের পক্ষ থেকে মাস্ক তুলে দেন।