ভটভটি উল্টে নিহত

৯ কৃষিশ্রমিকের পরিবারকে অনুদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার বারিক বাজারে ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৯ কৃষিশ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সোনামসজিদ বালিয়াদীঘি নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহত পরিবারের প্রত্যেককে ১০ হাজার করে নগদ অর্থ ও চাল-ডাল দেওয়া হয়। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গত বৃহস্পতিবার ভোরে বারিক বাজার ভাঙাসাঁকোর কাছে ধানবোঝাই ভটভটি উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৯ জন নিহত ও তিনজন আহত হন।