দশম অধ্যায়
বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
বহুনির্বাচনী
১. ধরলা, তিস্তা কোন নদীর উপনদী?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
২. কোনটি ব্রহ্মপুত্র নদের শাখা?
ক. মেঘনা খ. কর্ণফুলী
গ. ফেনী ঘ. যমুনা
৩. করতোয়া ও আত্রাই কোন নদীর প্রধান উপনদী?
ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. ব্রহ্মপুত্র
৪. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে ভারত সীমান্তে কোন নদী অবস্থিত?
ক. নাফ খ. ভৈরব
গ. হাড়িয়াভাঙা ঘ. হরিণঘাটা
৫. বুড়িগঙ্গা কোন নদীর শাখানদী?
ক. যমুনা খ. ব্রহ্মপুত্র গ. পদ্মা ঘ. ধলেশ্বরী
৬. ধলেশ্বরীর শাখানদী কোনটি?
ক. বুড়িগঙ্গা খ. আত্রাই
গ. তিস্তা ঘ. হালদা
৭. সুরমা, কুশিয়ারা ও কালনী নদী একত্রে কোথায় মিলিত হয়েছে?
ক. ভৈরব বাজার খ. হবিগঞ্জ
গ. চাঁদপুর ঘ. আজমিরিগঞ্জ
৮. মেঘনা নদী কোথায় পুরাতন ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে?
ক. আজমিরিগঞ্জে খ. ভৈরববাজারে
গ. সুনামগঞ্জে ঘ. চাঁদপুরে
৯. মনু, বাউলাই, তিতাস, গোমতী কোন নদীর উপনদী?
ক. ব্রহ্মপুত্রের খ. মেঘনার
গ. যমুনার ঘ. পদ্মার
১০. চাঁদপুর কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা খ. গোমতী
গ. তিতাস ঘ. মেঘনা
১১. বাংলাদেশের মেঘনা বিধৌত অঞ্চলের পরিমাণ কত বর্গ কিলোমিটার?
ক. ২৯,৭৮৫ খ. ২৯,৬৮৫
গ. ২৯,৫৮৫ ঘ. ২৯,৪৮৫
১২. ‘তিতাস’ কোন নদীর উপনদী?
ক. যমুনা খ. পদ্মা
গ. মেঘনা ঘ. কর্ণফুলী
১৩. আসামের লুসাই পাহাড় থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে?
ক. কর্ণফুলী খ. পদ্মা
গ. গোমতী ঘ. সুরমা
১৪. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. লুসাই পাহাড়ে খ. আরাকান পাহাড়ে
গ. গারো পাহাড়ে ঘ. খাসিয়া পাহাড়ে
১৫. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
ক. ১৮৪ কি.মি. খ. ১৭৪ কি.মি.
গ. ৩৮০ কি.মি. ঘ. ২৭৪ কি.মি
১৬. কর্ণফুলী নদীর উপনদী কোনটি?
ক. কুলিক খ. টাঙ্গন
গ. কাসালং ঘ. ফেনী
১৭. কোনটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী?
ক. কাসালং খ. হালদা
গ. কর্ণফুলী ঘ. বোয়ালখালী
১৮. ব্রহ্মপুত্র নদ কোন নদীর সঙ্গে পতিত হয়েছে?
ক. পদ্মা খ. যমুনা গ. তিস্তা ঘ. মেঘনা
১৯. ধরলা ও তিস্তা কোন নদীর প্রধান উপনদী?
ক. ব্রহ্মপুত্রের খ. পদ্মার
গ. যমুনার ঘ. মেঘনার
২০. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি?
ক. কুমার, মাথাভাঙা
খ. ভৈরব, গড়াই
গ. নাগর, পাগলা
ঘ. বংশী ও শীতলক্ষ্যা
২১. কোনগুলো যমুনার উপনদী?
ক. করতোয়া ও আত্রাই
খ. ভৈরব ও গড়াই
গ. গোমতী ও মধুমতি
ঘ. কুমার ও তিতাস
২২. সুরমা ও কুশিয়ারা নদী দুটির মূল নদীর নাম কী?
ক. আত্রাই নদী খ. কালনী নদী
গ. বরাক নদী ঘ. করতোয়া নদী
২৩. কোনটি মেঘনার উপনদী?
ক. ধরলা খ. কুলিক
গ. কালনী ঘ. তিতাস
২৪. বাংলাদেশের কোন সীমানায় হাড়িয়াভাঙা নদী অবস্থিত?
ক. উত্তর-পশ্চিম খ. উত্তর-পূর্ব
গ. দক্ষিণ-পশ্চিম ঘ. দক্ষিণ-পূর্ব
২৫. দুটি দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশকারী নদীটি হলো
ক. পদ্মা খ. মেঘনা
গ. ব্রহ্মপুত্র ঘ. যমুনা
উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. গ