বিনা টিউশন ফিতে সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ

বাংলাদেশিদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যর ইউনিভার্সিটি অব সাসেক্স। বিনা টিউশন ফিতে ইউরোপের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়,  ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’-এর মাধ্যমে বিনা টিউশন ফিতে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে পড়তে পারবেন ।

বিজ্ঞাপনে উল্লেখিত শর্ত পূরণের মাধ্যমে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, এর জন্য ৩ হাজার ব্রিটিশ পাউন্ড করে পাবেন তারা।

প্রতিবছর উচ্চতর পড়াশোনার জন্য বাংলাদেশিরা সাসেক্সে যান। সেখানে শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু করা হয়।

তবে সাসেক্স বাংলাদেশ স্কলারশিপের জন্য নির্বাচিত হতে কিছু শর্ত পূরণ করতে হবে। যার মধ্যে প্রধানতম হচ্ছে, শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। যুক্তরাজ্য জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে। আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

সাসেক্সের এ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-scholarships@sussex.ac.uk, https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships, https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship.