চলচ্চিত্রকর্মী হিসেবে পরিচিত মুখ সাজ্জাদ খান শুরু করলেন তার নতুন সিনেমার কাজ। ২২ নভেম্বর বাগেরহাট থেকে শুরু হলো এই সিনেমার শুটিং। সাজ্জাদ খান জানান, তিনি বাগেরহাটের একটি প্রান্তিক এলাকায় শুটিং করছেন। ছবির অভিনয় শিল্পীরা সকলেই নতুন। দেশের বিভিন্ন থিয়েটার থেকে অডিশনের মাধ্যমে নেওয়া হয়েছে তাদের।
দেশ রূপান্তরকে সাজ্জাদ খান বলেন, ‘আজ (রবিবার) থেকে বাগেরহাটে শুটিং শুরু করেছি। একদমই যে সব নতুন মুখ নিয়ে কাজ করছি তা না। পরিচিত মুখ রয়েছে তবে তাদের নাম এখনই বলতে চাইছি না।’
ছবির গল্প বর্তমান সময়ে আমাদের সমাজে চলমান নানা অস্থিরতা নিয়ে। টানা শুটিং চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। শুটিং শেষেই সেন্সরে জমা দেওয়ার ইচ্ছে সাজ্জাদের। এরপর আগামী জানুয়ারিতে শুরু করবেন ‘জিহাদ’র শুটিং। যেটির প্রধান চরিত্রে আছেন আফনান মিতুল।
উল্লেখ্য চলচ্চিত্রকর্মী হিসেবে পরিচিত মুখ সাজ্জাদ খান এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত শর্টফিল্ম ‘ট্রি’ ইতালির ‘মোবাইল চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছিল।