ফাইনালের আগেই বাদ জকোভিচ-নাদাল

বছরের শেষ এটিপি টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হয়েছে তার নাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। বাংলাদেশ সময় গতকাল গভীর রাতে লন্ডনে হয়েছে ডমিনিক তিম ও দানিয়েল মেদভেদেভের মধ্যে ফাইনাল। গ্র্যান্ডস্ল্যামের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে সেরা ৮ খেলোয়াড়ের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ দুজন- নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল ছিলেন। উঠেছিলেন সেমিফাইনালেও। কিন্তু দুজনকেই বিদায় করে দেন তিম আর মেদভেদেভ। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে প্রথম সেট নাদাল জিতলেও, পরের তিন সেট জিতে ফাইনালে ওঠেন বিশ্বের ৪ নম্বর খেলোয়াড় মেদভেদেভ। স্কোর : ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-৩। প্রথম সেমিফাইনালে দুই ঘণ্টা ৫৭ মিনিটের জমজমাট লড়াইয়ে জকোভিচকে ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে হারান ইউএস ওপেনজয়ী তিম। ইন্টারনেট।