বিএনপি-জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
গতকাল রবিবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেওয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাটাকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। আর পৃথিবীর কোনো দেশের রেলই লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।