রূপায়ণের কাস্টমার সার্ভিসের জিএম সাইফুল ইসলামের বাবার ইন্তেকাল

রূপায়ণ গ্রুপের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার (জিএম) মো. সাইফুল ইসলামের বাবা আব্দুল মান্নান কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বেলা ১১টায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের কাজী বাড়ি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

আব্দুল মান্নান কাজীর মৃত্যুতে রূপায়ণ গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।