অ্যালিগেটরের চোয়াল থেকে কুকুর ছানাকে বাঁচিয়ে ভাইরাল তিনি (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৭৪ বছর বয়সী এক ব্যক্তি অ্যালিগেটরের চোয়াল থেকে কুকুর ছানাকে বাঁচিয়ে ভাইরাল হয়েছেন। তিনি কুকুর ছানাটিকে কামড়ে পানির নিচে চলে যাওয়া অ্যালিগেটরের সঙ্গে যুদ্ধ করে তাকে মুক্ত করেন। 

ওই ব্যক্তির নাম রিচার্ড উইলব্যাংকস। তিনি সিএনএনকে বলেন, আমি এখন অবসর জীবন যাপন করছি। সেদিন জলাশয়ের ধারে আমি আমার কুকুর ছানাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তখনই অ্যালিগেটরটি দ্রুত তীরে উঠে এসে কুকুর ছানাটিকে টেনে নিয়ে যায়।  

তিনি বলন, অ্যালিগেটরটি পানির নিচ থেকে মিসাইলের মতো দ্রুত উঠে এলে। আমি কখনো ভাবিনি অ্যালিগেটর এত দুত ছুটতে পারে।  

ওই স্থানে ফ্লোরিডা বন্যপ্রাণী ফাউন্ডেশনের ক্যামেরা আগে থেকেই স্থাপন করা ছিল। সেই ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি। আর তারপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

তবে রিচার্ড এ ঘটনার জন্য অ্যালিগেটরদের সরিয়ে নেয়ার পক্ষে না। তার মতে, এটাই প্রকৃতির নিয়ম যে অ্যালিগেটর কুকুর খাবে। 

তিনি তার কুকুর ছানাটিকে এরপর জলাশয় থেকে অন্তত তিন ফুট দূরত্বে রাখবেন বলে জানান।