পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবলিওগ্রাফার হিসেবে অবসর গ্রহণ করে গবেষণাকর্মে নিয়োজিত ছিলেন। তিনি খ্যাতিমান পুঁথিবিশারদ আবদুস সাত্তার চৌধুরীর ছেলে। পুঁথিসাহিত্যের গবেষণায় অবদান রাখার জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ইসহাক চৌধুরী।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।