বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং শিক্ষাঙ্গন ডটকমের মধ্যে ইন্ডাস্ট্রিএকাডেমিয়া কোলাবরেশন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন এবং শিক্ষাঙ্গন ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আনিসুল ইসলাম এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মূহাম্মদ শাহীনূল কবীর, সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান ও প্রভাষক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে একাডেমি এবং ইন্ডাস্ট্রির মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্য ব্যাহত হবে। বিজ্ঞপ্তি