বরিশালে মাস্ক না পরায় ৬২ জনকে জরিমানা

মাস্ক না পরায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬২ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর ব্রজমোহন কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্ক না পরায় ২৩ জনকে ৫ হাজার ৪০০ টাকা; শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪ জনকে ৩ হাজার ৭০০ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫ জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্ক, সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড বিতরণ করে। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।