চাকরি

স্বাস্থ্য অধিদপ্তর

পদ ও যোগ্যতা : সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশু স্বাস্থ্য) ১ জন। বয়স সর্বোচ্চ ৩৭ বছর। এমবিবিএস। শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএস, এমডি অথবা এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। সাকল্যে মাসিক বেতন ৫৬৫২৫ টাকা।

সিনিয়র ইনস্ট্রাক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) ১ জন। বয়স সর্বোচ্চ ৩৭ বছর। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ও সংশ্লিষ্ট কাজে ৭ বছরের অভিজ্ঞতা। সাকল্যে মাসিক বেতন ৫৬৫২৫ টাকা।

ট্রেনিং কো-অর্ডিনেটর ১ জন। স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমান পাস। কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। সাকল্যে মাসিক বেতন ৩৫৬০০ টাকা।

শিশু স্বাস্থ্য চিকিৎসক ২১ জন। বয়স সর্বোচ্চ ৩২ বছর। এমবিবিএস। শিশু স্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। সাকল্যে মাসিক বেতন ৩২৩০০ টাকা।

শিশু মনোবিজ্ঞানী ২০ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। সাকল্যে মাসিক বেতন ৩২৩০০ টাকা।

ডেভেলপমেন্টাল থেরাপিস্ট ২১ জন। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ও সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। সাকল্যে মাসিক বেতন ৩২৩০০ টাকা।

১ অক্টোবর ২০২০ তারিখ অনুসারে বয়সসীমা নির্ধারণ করা হবে। http://hsm.teletalk.com.bdএই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৬ নভেম্বর ২০২০ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.dghs.gov.bd) এই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

সূত্র : যুগান্তর, ১৩ নভেম্বর, পৃষ্ঠা ১৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : যন্ত্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। বয়স সর্বোচ্চ ৪৮ বছর। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক ১ জন। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

মেডিকেল টেকনোলজিস্ট ১ জন। বয়স ১৮-৩০ বছর। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

ফার্মাসিস্ট কাম স্টোর কিপার ২ জন। বয়স ১৮-৩০ বছর। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

কম্পাউন্ডার ২ জন। বয়স ১৮-৩০ বছর। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

ওয়ার্ডবয়/আয়া ১ জন। বয়স ১৮-৩০ বছর।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই http://cuet.ac.bd ওয়াবেসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ২৯ নভেম্বর, ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত।

যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

সূত্র : যুগান্তর, ৫ নভেম্বর, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন