আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) লেকচার সিরিজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত রবিবার ‘দক্ষতাভিত্তিক শিক্ষাগ্রহণ পদ্ধতি এবং প্রয়োজনীয়তা/ গুরুত্ব’ শীর্ষক অনলাইনভিত্তিক ওই লেকচার সিরিজে জ্ঞানকল্যাণমূলক ও শিক্ষার্থীদের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা করেন বক্তারা। প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে এ আয়োজন করে আসছে এআইইউবি।
বক্তৃতায় বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বে টিকে থাকা এবং সফল হওয়ার জন্য আজীবন শিক্ষাগ্রহণ এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্য পূরণের সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষার সাংস্কৃতিক দিকগুলো ও তার প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে তার জ্ঞান এবং অভিজ্ঞতা ওয়েবিনারে ব্যক্ত করেন শিক্ষা উপমন্ত্রী। সেইসঙ্গে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা কাজে লাগাতে প্রচলিত পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার বাইরে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায়ও নিজেকে দক্ষ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপও করেন তিনি। বিজ্ঞপ্তি।