উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে চাকরি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৩টি পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে।

পদের নাম: ব্যক্তিগত সহকারী- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: সহকারী হিসাবরক্ষক- ০২টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে “মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮” এই ঠিকানায় পাঠাতে হবে।