পেশাদারিত্বের কারণে আগেও একাধিকবার বাড়ির বাইরে থাকতে হয়েছে। অধিকাংশ সময় সিরিজের মাঝামাঝি সময়ে স্ত্রী কন্যাদের পেয়েছেন। কিন্তু এবার করোনার কারণে শতাধিক দিন পর স্ত্রী-কন্যাদের কাছে যেতে পারলেন ডেভিড ওয়ার্নার।
সংযুক্ত আরব আমিরতে সদ্য শেষ হওয়া আইপিএল খেলেছেন ৩৪ বছর বয়সী ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলকে তুলেছিলেন প্লে-অফেও। আইপিএল শেষ হওয়ার পর ফিরেছেন অস্ট্রেলিয়ায়। দেশে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন।
সবাইকে কাছে পেয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার। সঙ্গে লিখেছেন, ‘১০৮ দিন পর পরিবারের সঙ্গে। মেয়েদের কাছে পেলাম। ইসলা এখনও ঠিকভাবে বসতে পারে না। গ্রুপ ছবিতে হাসতে পারে না। আমার সুখী থাকার জায়গা’।
অবশ্য পরিবারের সঙ্গে কাটানোর জন্য ওয়ার্নার বেশি সময় পাচ্ছেন না। শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার পর হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৪ ম্যাচের টেস্ট সিরিজ।
ওয়ার্নারকে আবার তাই ছুটতে হবে।