সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনকে ট্রাম্পের ক্ষমা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা করে দিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা, সে বিষয়ে এফবিআই ও ট্রাম্প প্রশাসনকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ছিল ফ্লিনের বিরুদ্ধে। ওই কারণে তাকে পদ থেকে সরিয়েও দিয়েছিলেন ট্রাম্প।

গত বুধবার ট্রাম্প টুইটারে লেখেন, মাইকেল ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা দেওয়াটা তার জন্য বড় সম্মানের। ফ্লিন ও তার পরিবারকে অভিনন্দনও জানান তিনি। ফ্লিনও বাইবেলের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করে টুইট করেন। এদিকে হোয়াইট হাউজ এক বিবৃতিতে ফ্লিনকে একজন নিরপরাধ ভুক্তভোগী হিসেবে বর্ণনা করেছে, ‘২০১৬ সালের নির্বাচনকে বিনষ্ট করার একটি সমন্বিত প্রচেষ্টায় লিপ্ত থাকা পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তাদের শিকার ফ্লিন।’