রাঙ্গামাটিতে হত্যা মামলায় চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙ্গামাটিতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এক ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তারা হলেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সিংথোয়াই মারমা (৫০)। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজস্থলী থানার ওসি মফজল আহাম্মদ খান জানান, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যানসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাসিন্দা তুইনুমং মারমা সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকা-ের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের দায়ী করে ২৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা। ওই মামলায় এ দুই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজস্থলী থানার ওসি।