ইউরোপা লিগে গ্রুপ পর্বের আগের রাউন্ডে লিলের কাছে ৩-০তে হেরেছিল এসি মিলান। সব টুর্নামেন্ট মিলিয়ে ২৪ ম্যাচ পর মিলানের হার ছিল তা। সেই লিলের মুখোমুখি হয়ে আবারও জিততে ব্যর্থ রোজোনেরিরা। গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে এবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভাগ্য ভালো হারতে হয়নি এবারও। এখন এইচ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে লিলে শীর্ষে আর মিলান ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। এদিকে ইংলিশ দুই জায়ান্ট আর্সেনাল মলডেকে ৩-০তে ও টটেনহ্যাম ৪-০তে হারিয়েছে লুডোগোরেটস রাজগার্ডকে।