২১ দিনে ৬০ হাজার আমেরিকানের মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের যে পরিস্থিতি তাতে আগামী তিন সপ্তাহে দেশটিতে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দেশটিতে গত ১৭ দিন ধরে গড়ে এক লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। আর দিনে গড়ে ১২০০ মানুষ মারা যাচ্ছেন বলে জানিয়েছে সিএনএন।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. জোনাথন রেইনার বলেন, ‘প্রতিদিন অন্তত চার হাজার করে মানুষ মারা যেতে পারেন। ফলে মাত্র ২১ দিনে আমরা ৬০ হাজার মানুষের মৃত্যু দেখতে পারি।’ থ্যাঙ্কসগিভিং হলিডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছিল প্রশাসন।

ভ্যান্ডারবেইট ইউনিভার্সিটির সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শেফনারও বলেছেন, দুই সপ্তাহের মধ্যে আক্রান্তের হার অনেক বাড়তে পারে। তবে করোনার বিস্তার ঠেকাতে এখনো হাতে সময় আছে বলেও তিনি মনে করেন।