চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ভুক্ত কুষ্টিয়া চিনিকল লোকসান জনিত কারণ উল্লেখ করে বন্ধের সিদ্ধান্তর প্রতিবাদসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকল শ্রমিক ও চাষিদের মানববন্ধন করেছে।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া চিনিকল সংলগ্ন বাইপাস সড়কে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখ চাষি কল্যাণ সমিতি ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চলতি আখ মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকলই একযোগে চালু, শ্রমিক কর্মচারীদের ৭ মাসের বেতন পরিশোধ,শ্রমিকদের গ্রাইচুটি পরিশোধসহ আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতy, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন , সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।