বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে ইশরাত জাহান তামান্না সভাপতি ও আফরোজা সুলতানা রুবি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাছিমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন প্রমুখ।