বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী ১ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ১ম শ্রেণির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফল থাকতে হবে। সাকল্যে বেতন ২৭১০০ টাকা। ৩০ নভেম্বরে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। প্রকল্প পরিচালক, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন প্রকল্প, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৩১ নভেম্বর ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত ।
যোগাযোগ : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা। ওয়েব : www.baec.gov.bd
সূত্র : যুগান্তর, ২০ নভেম্বর, পৃষ্ঠা ৮
গণপূর্ত অধিদপ্তর
পদ ও যোগ্যতা : সহকারী ইলেকট্রিশিয়ান ৫ জন। এসএসসি বা সমমানের পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস ও ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম: ৮৮০০-২১৩১০ টাকা।
পাম্প হেলপার ২ জন। অষ্টম বা জেএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
ইলেকট্রিক্যাল হেলপার ৭ জন। অষ্টম বা জেএসসি বা সমমানের পাস এবং সংশ্লিষ্ট কাজে বাংলাদেশ বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড থেকে গ-শ্রেণির লাইসেন্সপ্রাপ্ত। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
অফিস সহায়ক ১১৭ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা।
নিরাপত্তা প্রহরী ৩০ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। মালী ৮ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।http://pwd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.pwd.gov.bd) যোগাযোগ : প্রধান প্রকৌশলীর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সংস্থাপন শাখা-৪, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৬ নভেম্বর, পৃষ্ঠা ১৫
পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি
কালিকাপুর, পটুয়াখালী
পদ ও যোগ্যতা : মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক) ৮২ জন (কম বেশি হতে পারে)। এসএসসি বা সমমান পাস। পল্লীবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো অনুসারে মাসিক বেতন ১৪৭০০ টাকা। ১০ ডিসেম্বরে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর অফিস চলাকালীন পর্যন্ত।
যোগাযোগ : পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী। ওয়েব : http://pbs.patuakhali.gov.bd
সূত্র : কালের কণ্ঠ, ২৬ নভেম্বর, পৃষ্ঠা ১১
গ্রন্থনা : আনিকা তাহসিন