ম্যারাডোনার কাছে ক্ষমা চেয়েছিলেন মালদিনি

১৯৮৪-১৯৯১ নাপোলিতে খেলেন ডিয়েগো ম্যারাডোনা।  আর মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৪ সালে ক্যারিয়ার শুরু করে এসি মিলানের পক্ষে ২৫ বছর খেলেছেন পাওলো মালদিনি। ফলে প্রতিপক্ষ হিসেবে ম্যারাডোনাকে নিয়মিতই পেয়েছেন এই ডিফেন্ডার। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘ম্যারাডোনাকে আটকানো কতটা কঠিন ছিল, তাকে ধরা কঠিন। সিরি আ হল অব ফেম অ্যাওয়ার্ডে আমি তার পাশে ছিলাম এবং সেখানে আমাদের একসঙ্গে (খেলার) কিছু ভিডিও দেখিয়েছিল। আমি সব সময় নিজেকে খুব ভদ্র ডিফেন্ডার হিসেবে বিবেচনা করতাম। কিন্তু সেই ভিডিওগুলো দেখে আমাকে স্বীকার করতেই হবে, আমি তাকে কিছু ভয়ংকর ফাউল করেছিলাম। তবে এটি করতাম কেবল তার কাছে যেতে দেরি হয়ে যেত বলে। সে খুব দ্রুতগতির ছিল।  পুরো ক্যারিয়ারে ম্যারাডোনাকে সব সময় লাথি মারা হয়েছে। ওই ভিডিও দেখার পর আমি লজ্জা পেয়েছিলাম এবং তার কাছে ক্ষমা চেয়েছিলাম।’ ইন্টারনেট।