প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

দেশ রূপান্তরে গত ২৫ নভেম্বর প্রথম পাতায় ‘সাভারের দখলরাজ ব্ল্যাক ডায়মন্ড শাহাদাৎ’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন। গতকাল শনিবার পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা,  বানোয়াট, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশ হওয়ায় আমার সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক মানসম্মানের ক্ষতি হয়েছে। এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

প্রতিবেদকের বক্তব্য : সাভার উপজেলায় সরেজমিন গিয়ে অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যার প্রমাণ প্রতিবেদকের কাছে রয়েছে। প্রতিবেদনে কোনো মনগড়া তথ্য দেওয়া হয়নি।