নরসিংদী পুলিশ সুপারের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

নরসিংদীর মনোহরদীতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সুস্বাস্থ্য ও রোগমুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে পৌর শহরের মনোহরদী হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাবাড়িতে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় । এ সময় পুলিশ সুপারের  দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রার্থনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন কুমার রায়, মনোহরদী হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাবাড়ির সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক সুমন বর্মণ, মনোহরদী উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মিহির রায়, মনোহরদী-বেলাব উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি দীপক চক্রবর্তীসহ প্রমুখ।

গত ১৪ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জেয়ারদার (বিপিএম-বার, পিপিএম) রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।