সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) : ইস্যুয়েজ ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় গতকাল রবিবার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। সেনাবাহিনীপ্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এক্সটারনাল এক্সামিনার ছিলেন পঞ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মিতা ব্যানার্জি। প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।
উল্লেখ্য, সেনাবাহিনীপ্রধান বিইউপির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।