বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ অসুস্থ।
নজরুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, বিএনপি ভাইস-চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ভেন্টিলেশনে রয়েছেন।
সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তির করা হয়েছে।
অন্যদিকে, বিএনপি ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ অ্যাপোলো হাসপাতালে সিসিইউতে আছেন। আজ সন্ধ্যায় অবস্থার অবনতি হওয়ার হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।
বিএনপির দুই সিনিয়র নেতা মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন।