‘রাতে যে মহিলার সঙ্গে থাকেন, সকালে তাদের চেহারা পাল্টে যায় নাকি!’

‘রাতে যে মহিলার সঙ্গে থাকেন, সকালে তাদের চেহারা পাল্টে যায় নাকি!’ টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফের চেহারা নিয়ে ট্রোল। মেনে নিতে পারলেন না তিনি। পাল্টা জবাব দিয়ে চুপ করিয়ে দিলেন নেটাগরিকদের। সঙ্গে সেই কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে বাকি ট্রোলারদের ভয় দেখিয়ে রাখলেন আগে থেকেই।

তারকাদের ছবি নিয়ে নেটাগরিকদের বক্তব্য আসতেই থাকে। এ আর নতুন কী! আগেও টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ এই ঘটনার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে কৃষ্ণার একটি ছবি নিয়ে তাকে ইনবক্সে নানা কুরুচিকর মন্তব্য লেখেন নেটাগরিকরা। তার ‘সেক্সি’ সেলফির জৌলুসকে মেনে নিতে পারেননি এক নেটাগরিক। তার দাবি, কৃষ্ণাকে দেখতে অন্যরকম লাগছে। মনে হয় তিনি নিশ্চয় সার্জারি করে মুখ বদলে ফেলেছেন।

জবাব দেন টাইগারের বোন। নেটাগরিকের সঙ্গে কথোপকথনটির একটি স্ক্রিনশট নিয়েছেন তিনি। ইনস্টায় কৃষ্ণা লেখেন, ‘সবাই ভাবে আমি আমার চেহারার সঙ্গে কিছু না কিছু করি সব সময়ে। কিন্তু সহজ ভাষায় একে বলে মেকআপ। ঠোঁটটা একটু সুন্দর করে আঁকা। ব্যস! হতেই পারে, আপনি যেই মেয়েদের সঙ্গে রাত কাটান, সকালে ঘুম থেকে ওঠার পর তাদের চেহারা হুশ করে পাল্টে যায়।’ শুধু চুপ করলেন না নেটাগরিক। কৃষ্ণার পাল্টা উত্তরের প্রশংসা না করে পারলেন না।