বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য মন্ত্রণালয়
পদ : ক. ফিল্ম ইনভেস্টিগেটর-১ জন।
যোগ্যতা : স্নাতক বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১২,৫০০-৩০,২৩০ টাকা। খ. টেলিফোন অপারেটর-১ জন। স্নাতক বা সমমান। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১১,০০০-২৬,৫৯০ টাকা। গ. স্টোরকিপার-১ জন। স্নাতক বা সমমান। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১১,০০০-২৬,৫৯০ টাকা। ঘ. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-১ জন। দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে পাস বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটারে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। বেতনক্রম : ১০,২০০-২৪,৬৮০ টাকা। ঙ. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯,৩০০-২২,৪৯০ টাকা। চ. মোটর ড্রাইভার (হেভি)-১ জন। জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯,৩০০-২২,৪৯০ টাকা। ছ. ইলেকট্রিশিয়ান-১ জন। এসএসসি বা সমমান পাস ও দুবছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস ও বাস্তবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ৯,৩০০-২২,৪৯০ টাকা। জ. অফিস সহায়ক-১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮,২৫০-২০,০১০ টাকা। ঝ. নিরাপত্তা প্রহরী-১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮,২৫০-২০,০১০ টাকা।
উল্লেখ্য : ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটায় ১৮ থেকে ৩২ বছর।www://bfa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টার মধ্যে। সব ধরনের পদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য সব তথ্য জানা যাবে www.bfa.gov.bd এই ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য মন্ত্রণালয়, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৭ নভেম্বর, পৃষ্ঠা ৯
বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষা উন্নয়ন প্রকল্প
পদ : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১ জন। যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। নির্বাচিত চাকরির কম্পিউটার টাইপে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের কোটায় ১৮ থেকে ৩২ বছর বয়সের হতে হবে। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির ফরমে আবেদন লিখতে হবে। আবেদনের ঠিকানা : প্রকল্প পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষা উন্নয়ন প্রকল্পকক্ষ নং ৪০১, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-/৪, আগারগাঁও, শের ই-বাংলা নগর, ঢাকা। ডাকযোগে আবেদন পৌঁছানো যাবে ১৫ ডিসেম্বর ২০২০ অফিস চলাকালে। ওয়েব :www.techedu.gov.bd
সূত্র : কালের কণ্ঠ, ২৫ নভেম্বর, পৃষ্ঠা ১২
গ্রন্থনা : আনিকা তাহসিন