চিন্তায় মননে মুক্তিযুদ্ধ এই প্রত্যয় নিয়ে বরিশালে খেলাঘরের দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাঘরের ১৪টি আন্তঃআসরের সদস্যরা দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ভার্চুয়াল উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।
খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা শিশুবিষয়ক সাবেক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী সেলিনা, বর্তমান সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক মো. সমশের আলী লিটু প্রমুখ।