সরাইলে আশুতোষ চক্রবর্ত্তীকে মরণোত্তর সম্মাননা

শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়ার প্রয়াত আশুতোষ চক্রবর্ত্তীকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইলের অনলাইন নিউজ পোর্টাল পুবের আলোর কার্যালয়ে এ সম্মাননা জানানো হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন আশুতোষ চক্রবর্ত্তীর সন্তান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন পুবের আলোর উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা, এএসপি (সার্কেল) আনিসুর রহমান, সরাইল থানার ওসি নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, পুবের আলোর সম্পাদক আল আমীন শাহিন, সিইও আরিফুল ইসলাম সুমন, জাতীয় হিন্দু মহাজোট সরাইল উপজেলা শাখার সভাপতি সুদীপ দত্ত (তনু), মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নারায়ণ চক্রবর্ত্তী প্রমুখ।

উল্লেখ্য, সরাইলে সাত বছর ধরে ‘স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়ে আসছে, যা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।