নগরবাসীকে নিয়ে এগিয়ে যেতে চাই : মেয়র আতিক

ফেইসবুক লাইভে এসে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন উত্তর ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমি নগরবাসীকে সম্পৃক্ত করেই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই।’ গত মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘শহর ঢাকা এতটাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যে, কাজগুলো থেকে সুফল পাওয়া কষ্টসাধ্য। রাজউক নগরে বড় বড় ভবন করেছে কিন্তু এসব ভবনে সৃষ্ট ময়লা কোথায় ফেলা হবে সে ব্যবস্থা করেনি।’

খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণের প্রশ্নে তিনি বলেন, ‘একটি খালের ভেতর থেকে ২০০ ট্রাক ডাবের খোসা উঠানো হয়েছে। ৩৩টি জাজিম পাওয়া গেছে, উঠে এসেছে নষ্ট ফ্রিজ, টিভি। এগুলো নগরবাসীই ফেলেছে।

এডিস মশা নিধন প্রশ্নে মেয়র আতিক বলেন, ‘স্বাস্থ্য জনগণের মৌলিক অধিকার, এ বিষয়ে প্রশ্নে আমি আনন্দিত। গত বছর দায়িত্ব নেওয়ার পরপরই এই মশার প্রাদুর্ভাবে ডেঙ্গুজ্বর ছড়িয়ে পড়ে। আমরা অনেক প্রিয় নগরবাসীকে হারিয়েছি।