করোনায় বিএনপি নেতা আশফাকের মায়ের মৃত্যু

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের মা নূর জাহান বেগম (৯০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় সিকদার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নূর জাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।