ঢাকার কেরানীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা একটি মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সেখানকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সালাহউদ্দিন মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান খানসহ কেরানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।