প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ২৮ নভেম্বর শনিবার দেশ রূপান্তরের ৯-এর পাতায় প্রকাশিত ‘জেলা পরিষদের জমি দখল করে মার্কেট’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অ্যাড. এস এম মুজিবুর রহমান। গত বুধবার পাওয়া ডাকযোগে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, তথ্যবিভ্রান্ত ও মানহানিকর। আমি সংবাদের প্রতিবাদ জানাই।’

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি যথাযথ তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্টদের অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এখানে কোনো মনগড়া তথ্য সংযুক্ত করা হয়নি।