ঢাকায় পুলিশের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতার। তারা বলেন, ক্ষমতাসীন এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণের মিছিল, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের নেতার এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সময় জনগণ সভা-সমাবেশ করতে পুলিশি অনুমোদনের তোয়াক্কা করেনি। আজও ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ রাজপথের লড়াইয়ে কোনো অনুমতির তোয়াক্কা করবে না।’