সভা-সমাবেশের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জাফরুল্লাহর

অনুমতি ছাড়া রাজধানীতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া নির্দেশনা ‘পুনর্বিবেচনা’র আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক ধানম-ি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সম্প্রতি ঢাকার মহাখালীর সাততলা বস্তি, মোহম্মদপুরে জহুরী মহল্লার বস্তি ও মিরপুরের কালশীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।